অন্যদিন বালিশে মাথা ছোঁয়ানোর সাথে সাথেই ঘুমিয়ে পড়ে রূপু। কিন্তু সেদিন শুয়ে ঘুম আসছিল না কিছুতেই। শুয়ে শুয়ে কেবল সেই ছবিটার কথাই মনে পড়ছে বারে বারে। ছোটকা আর বাসুকা দুজনে মিলে একটা ক্যালেন্ডারের পাতা থেকে একটা ছবি কেটে কাঁচের ফ্রেমে আটকাচ্ছিল। ছবিটা একজন বুড়ো মানুষের।