ছোটোদের চাঁদের হাসি / কৌতুক নকশা / সেপ্টেম্বর ২০২৬

কৌতুক নকশা

 

এই পৃথিবীতে আমরা কেউ perfect নই…! আকাশ ground floor-এ থাকে! ভূমি ষোলোতলায় flat কিনেছে! আনন্দ প্রচন্ড অবসাদে ভুগছে! বিনয় খুব অহংকারী! আরতি কোনোদিন মন্দিরে যায় না! সূর্য বিকেল চারটের সময় ঘুম থেকে ওঠে! মৃত্যুঞ্জয় এবং অমর দুজনই পরলোক গমন করেছে !!!


 

 

মানুষ ফল ছেড়ে সিঙ্গারা, কচুরি খায়। তারপর অসুস্থ হয়ে হাসপাতালে যায়…! হাসপাতালের বিছানায় বসে আত্মীয়স্বজনের আনা ফলমূল খায়… আর আত্মীয়স্বজনরা হাসপাতালের পাশের দোকানে বসে সিঙ্গারা, কচুরি খায় !! এটাই হলো জীবনচক্র !!!


 

 

প্রশ্ন হলো, কাঁচের ইংরেজি যদি 'glass' হয়, তাহলে কাঁচের গ্লাসের ইংরেজি কি হবে ???


 

 

প্রশ্ন : গঙ্গা আর পদ্মার মধ্যে মিল কোথায়?

উত্তর : দু’জনই ভূপেন হাজারিকার মা !!!

 


পাঠকদের মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি

আপনি কি এই লেখায় আপনার মন্তব্য দিতে চান? তাহলে নিচে প্রদেয় ফর্মটিতে আপনার নাম, ই-মেইল ও আপনার মন্তব্য লিখে আমাদের পাঠিয়ে দিন।
নাম
ই-মেইল
মন্তব্য

250

    keyboard_arrow_up