কৌতুক নকশা
শতাব্দী চট্টোপাধ্যায়

অভিযোগকারী : Sir, আমার বাড়িতে কাল চুরি হয়েছে!
ওসি : What happened?
অভিযোগকারী : English-এ বলবো? আচ্ছা বেশ...cutting the বাঁশের বেড়া ঢুকিং the চোর, taking the মালপত্র out of the door!
ওসি : What is 'baasher bera'???
অভিযোগকারী : Some bamboo খাড়া-খাড়া, some bamboo আড়া-আড়া, মাঝখানেতে পেরেক মারা, that is called বাঁশের বেড়া!

শিক্ষক : বলো, তাজমহল কলকাতাতে অবস্থিত।
ছাত্র : তাজমহল কলকাতাতে অবস্থিত।
ছাত্রের বাবা : সে কী ?! তাজমহল তো আগ্রাতে অবস্থিত, আপনি ভুল পড়াচ্ছেন কেন ??
শিক্ষক : তিন মাসের মাইনে বাকি। আজ দিয়ে দিলে তাজমহল আগ্রায় চলে যাবে, না হলে কলকাতাতেই থাকবে!

খরিদ্দার : দাদা, রসগোল্লা কত করে kilo?
দোকানদার : রসগোল্লা piece হিসেবে বিক্রি হয়।
খরিদ্দার : দানাদার কত করে kilo?
দোকানদার : দানাদার piece হিসেবে বিক্রি হয়।
খরিদ্দার : বেশ, তাহলে আমাকে ৫০০ piece বোঁদে দিন!

এই প্রখর গ্রীষ্মের মধ্যে হঠাৎ মেঘ গর্জে উঠলো, বৃষ্টিও হলো…! তাই দেখে সূর্য বললো,"যত লাফানোর লাফিয়ে নে, আমি তো দু-দিন পরেই আবার আসছি!"
পাঠকদের মন্তব্য
250