ছোটোদের চাঁদের হাসি / কৌতুক নকশা / জুলাই ২০২৬

কৌতুক নকশা

 

তিন বন্ধু, তিনজনই অত্যন্ত অলস। একসাথে খেতে বসে বুঝতে পারলো, খাবারে নুন কম হয়েছে! প্রশ্ন হলো, রান্নাঘর থেকে নুন কে নিয়ে আসবে ??? প্রথম জন বললো, “যে আগে কথা বলবে, তাকেই নুন আনতে হবে।” কুঁড়েমি করে তিনজনই বসে রইলো। কেউ কথাও বললো না, খাবারও খেলো না এবং তিনদিন পরে অজ্ঞান হয়ে গেল !!! সবাই ভাবলো, এরা বোধহয় আর বেঁচে নেই। তাই দেহ সৎকারের ব্যবস্থা করা হলো। যেই না মুখাগ্নি করা হবে, অমনি প্রথম জন উঠে বসে বললো, “আমি বেঁচে আছি!”–এই শুনে বাকি দুজন বলে উঠলো,”তাহলে নুনটা তুই-ই নিয়ে আয় !!!”


 

 

দুই মাতালের কথোপকথন—

১ম মাতাল : তুই যদি বলতে পারিস আমার fridge-এ কী আছে, তাহলে এই fridge-এর সব ডিম তোর! আর যদি তুই বলতে পারিস এই fridge-এ ক’টা ডিম আছে, তাহলে এই fridge-এর ৮টা ডিমের ৮টাই তোর আর তুই যদি বলতে পারিস এই ডিমগুলো কিসের, তাহলে এই ডিম-পাড়া মুরগিটাও তোর !

২য় মাতাল : একটা clue দে না রে ভাই !


 

 

বাবা : তোকে ধনেপাতা আনতে পাঠালাম, আর তুই কিনা নিয়ে এলি পুদিনা পাতা ??!!

ছেলে : আমি তো চিনতে পারিনি!

বাবা : বোকা কোথাকার! দূর হয়ে যা বাড়ি থেকে !!

ছেলে : তাহলে তুমিও সঙ্গে চলো বাবা !!

বাবা : কেন ??

ছেলে : মা বলছিলো, এটা নাকি মেথি পাতা !!!


 

 

আপনি কতটা মূল্যবান সেটা আপনার দক্ষতার চেয়েও বেশি নির্ভর করে আপনি কোথায় আছেন তার ওপর…! একটা জলের বোতলের দাম দোকানে ১৫ টাকা, রেস্তোরাঁয় ৫০ টাকা আর এয়ারপোর্টে ১০০ টাকা…! বোতল আর জল একই, শুধু জায়গা বদলেছে!


পাঠকদের মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি

আপনি কি এই লেখায় আপনার মন্তব্য দিতে চান? তাহলে নিচে প্রদেয় ফর্মটিতে আপনার নাম, ই-মেইল ও আপনার মন্তব্য লিখে আমাদের পাঠিয়ে দিন।
নাম
ই-মেইল
মন্তব্য

250

    keyboard_arrow_up