ছোটোদের চাঁদের হাসি / কৌতুক নকশা / এপ্রিল ২০২৬

কৌতুক নকশা

 

Modern হওয়ার জন্য বেশি কিছু করার দরকার পরে না…! শুধু ভাতকে rice, বিস্কুটকে biscuit, হ্যাঁ-কে ya, আর ব্যাথা লাগলে 'বাবা গো, মা গো' না বলে ouch বললেই হয়ে গেলে তুমি modern !!!


 

 Friend request পাঠাতে হলে নিজের নামে পাঠাবেন–'অবুঝ মন', 'পোড়া মন', 'উড়ন্ত কাক', 'একলা আমি', 'মাঠের বলদ', 'গাছের বাঁদর', ‘ফাটা বাঁশি', 'ফোকলা হাসি'...এসব আবার কি ??!! 


 

ভিখারী : খাবার জন্য একটা রুটি দিন মা জননী।

মহিলা : রুটি তো এখনও তৈরি হয়নি, একটু পরে এসো।

ভিখারী : ঠিক আছে, এই নিন আমার mobile number, রুটি হয়ে গেলে একটা missed call দিয়ে দেবেন।

মহিলা : Missed call দিয়ে কি হবে ?? রুটি তৈরি হয়ে গেলে whatsapp-এ upload করে দেবো, ওখান থেকে download করে নিও !!!


 

Bus conductor : এই mobile-এর কারণে তুমি জীবনে অনেক দূর যাবে।

College student : (খুশি হয়ে) তাই? কিন্ত কেমন করে ??

Bus conductor : তোমার stoppage দু ঘন্টা আগেই পার হয়ে গেছে। আর তুমি অনেকটা পথ এগিয়ে চলে এসেছ !!!

 


পাঠকদের মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি

আপনি কি এই লেখায় আপনার মন্তব্য দিতে চান? তাহলে নিচে প্রদেয় ফর্মটিতে আপনার নাম, ই-মেইল ও আপনার মন্তব্য লিখে আমাদের পাঠিয়ে দিন।
নাম
ই-মেইল
মন্তব্য

250

    keyboard_arrow_up