ছোটোদের চাঁদের হাসি / জেনে নিতে মানা নেই / অক্টোবর ২০২৬

সব পাখি ওড়ে না

 

ছোট্ট বন্ধুরা, তোমরা নিশ্চয়ই পাখি খুব ভালবাসো। মাঝে মাঝে হয়তো আকাশের দিকে তাকিয়ে উড়ে যেতেও ইচ্ছে করে, তাই না? মনে হয় পাখিরা ভারি খুশি। কিন্তু তোমরা কি জানো, পৃথিবীতে অনেক প্রজাতির পাখি আছে, যারা উড়তে পারে না! কারণ, বহু হাজার বছর আগে ওরা ডানা ব্যবহার করা ছেড়ে দিয়েছিল। তাদের হয়তো ডানার কোনো প্রয়োজন ছিল না—অথবা তাদের আকৃতি এত বড়ো যে তারা পায়ের উপর নির্ভর করে অর্থাৎ দৌড়ে পালিয়েই বিপদ থেকে মুক্ত হতে পারে !

 

   

কোন কোন পাখি উড়তে পারে না, এবার তাদের কথা—

      ১) পেঙ্গুইন ( Penguin) পাখি তাদের ডানাকে জলচর পাখির ডানা বা সাঁতারের অভ্যস্ত অঙ্গ হিসাবে ব্যবহার করে। ফলে তারা উড়তে পারে না, কিন্তু খুব ভাল সাঁতারু। এই পাখিগুলি দক্ষিণ মেরু অঞ্চলের কিনারায় বসবাস করে।

      ২) নিউজিল্যান্ডের কিউই (Kiui) পাখি রাত্রে চলাফেরায় অভ্যস্ত হয়ে ওঠে এবং ঘ্রাণশক্তি দিয়ে খাদ্যের খোঁজ করে। ক্রমে এদের উড়বার শক্তি লোপ পেয়ে যায়। যেহেতু তারা চোখের ব্যবহার প্রায় ছেড়েই দিয়েছিল, তাই, এদের দৃষ্টিশক্তি খুবই কম। তাদের ডানা আছে কিন্তু সেগুলি ছোট। তাদের শরীর চুলের মতো পালক দিয়ে ঢাকা এবং ডানাগুলি তার তলায় লুকানো থাকে।

 

      

        ৩) উড়বার শক্তিহীন পাখির মধ্যে ক্যাসোয়ারি (Cassowary) পাখি সবচেয়ে হিংস্র। এরা মানুষ অথবা জীবজন্তুকে ভয় পায় না। তাদের লম্বা পায়ের বাঁকা নখ দিয়ে তারা আক্রমণে অভ্যস্ত।

        ৪) আফ্রিকার অস্ট্রিচ (Ostrich) সবচেয়ে বড় পাখি, যারা উড়তে পারে না। এরা ২.৫ মিটার পর্যন্ত উঁচু হয়, ঘন্টায় ৪০ মাইল বেগে দৌড়তে পারে—এক পদক্ষেপে এরা ৪.৫ মিটার অতিক্রম করতে পারে।

         ৫) দ্বিতীয় বড় পাখি যারা উঠতে পারে না, তারা হলো  অস্ট্রেলিয়ার এমু (Emu) পাখি।

         ৬) দক্ষিণ আমেরিকার রিয়া (Rhea) পাখিও উড়তে পারে না।

 

 

◾ছবি ঋণ ইন্টারনেট


পাঠকদের মন্তব্য

Snigdha Chatterjee লিখেছেন... ১১ই অক্টোবর, ২০২৬
খুব ভালো হয়েছে। বাচ্চাদের আঁকাগুলো দেখতে পাচ্ছি না

আপনি কি এই লেখায় আপনার মন্তব্য দিতে চান? তাহলে নিচে প্রদেয় ফর্মটিতে আপনার নাম, ই-মেইল ও আপনার মন্তব্য লিখে আমাদের পাঠিয়ে দিন।
নাম
ই-মেইল
মন্তব্য

250

    keyboard_arrow_up