ছোটোদের চাঁদের হাসি / জেনে নিতে মানা নেই / নভেম্বর ২০২৬

সাপেরা কি সংগীত ভালোবাসে?

 

ছোট্ট বন্ধুরা, তোমরা কি সাপের খেলা দেখেছ? তোমরা কি জানো সাপুড়েরা কীভাবে বাঁশি বাজায়? আমরা দেখি, সাপুড়েরা সাপের সামনে বসে বাঁশি বাজাচ্ছে। যখন সাপুড়েরা সামনে বা পিছনে, ওপরে বা নিচের দিকে ঝাঁকুনি দিয়ে বাঁশি বাজাতে থাকে, তখন গোখরো সাপ তার ফণা তুলে সংগীতের তালে তালে দুলতে থাকে। এর ফলে আপাতদৃষ্টিতে মনে হয় সাপেরা যেন সংগীত ভালোবাসে। অনেক লোককথায়ও বর্ণিত হয়েছে, সাপ গান ভালবাসে। অনেক সাপুড়ে এমনও দাবি করে যে তারা বাঁশি বাজিয়ে সাপকে ডেকে আনতে পারে। প্রশ্ন হলো, সাপেরা সত্যিই কি সংগীত ভালোবাসে?

 

      

তোমাদের জানাই, মানুষের যেমন কান, সাপের তেমন কোনো শারীরিক অঙ্গ নেই। তাদের শরীরে কলামেলা অরিস (columella auris) হাড়যুক্ত ডান্ডা আছে। এই হাড়ের একটি বিশেষ শারীরিক গঠন প্রণালী আছে, যার ফলে সাপেরা ভূমির স্পন্দন ধরতে পারে। কিন্তু এর সাহায্যে তারা আকাশের মধ্যে বায়ুর স্পন্দন (কাঁপা বা Vibration) ধরতে পারে না। তাই যে সমস্ত শব্দ মাটিতে স্পন্দন সৃষ্টি করে, সাপেরা তাতে খুবই সংবেদনশীল হয়। এই কারণেই সাপুড়েরা বাঁশির শব্দ দিয়ে মাটিতে আঘাত করে, যাতে তার স্পন্দন সাপের কাছে পৌঁছায়। সাপুড়েরা সাপকে উত্তেজিত করার জন্যও বাঁশি দিয়ে আঘাত করে। সেই জন্য সাপও বাঁশির দিকে তাকিয়ে দুলতে আরম্ভ করে। অর্থাৎ সাপেরা সংগীত ভালোবাসে, এমনটা বলা যায় না।

 

◾ছবি ঋণ ইন্টারনেট


পাঠকদের মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি

আপনি কি এই লেখায় আপনার মন্তব্য দিতে চান? তাহলে নিচে প্রদেয় ফর্মটিতে আপনার নাম, ই-মেইল ও আপনার মন্তব্য লিখে আমাদের পাঠিয়ে দিন।
নাম
ই-মেইল
মন্তব্য

250

    keyboard_arrow_up